ছোটদের জন্য আমার প্রোগ্রামিং গাইডলাইন - ১

পলিটেকনিক কম্পিউটার সাইন্স এর ১ম সেমিস্টারে অথবা কম্পিউটার সাইন্সএ নতুন ভর্তি হয়েছেন আপনাদের অভিনন্দন, কারণ আপনারা চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শুধু কম্পিউটার সাইন্স পড়ে পাশ করলেই হবে না তার সাথে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে।আর এখনি আপনার প্রোগ্রামিং শুরু করার উপযুক্ত সময়। উন্নত দেশের শিক্ষর্থীরা যেখানে শুরু করে ষষ্ট-সপ্তম শ্রেণীতে। কিন্তু আমাদের দেশে এখনো এমন সুযোগ হয়ে উঠে নি। তবে কিছু প্রকল্প কাজ করছে স্কুল কলেজ এর শিক্ষর্থীদের নিয়ে, এর মধ্যে একটা হল(ISCPC)।
আপনারা ১ম - ২য় সেমিস্টার এর মধ্যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সি এর বেসিক শিখে ফেলুন বাংলায় সি এর অনেক বই আছে কিনে শিখা শুরু করে দিতে পারেন। তাহলে ৩য় সেমিস্টার এর পাইথন সহজ হয়ে যাবে। অনেকে পাইথন বই হাতে পাওয়ার পর পরীক্ষায় ভাল করার জন্য পাইথন প্রোগ্রামিং শিখা শুরু করবেন। কিন্তু আপনি সি এর বেসিক শিখে শুরু করলে একসাথে দুইটি কাজ হচ্ছে প্রোগ্রামিং শিখা প্লাস ভাল রিজাল্ট।
তারপর শুরু করে দিবেন প্রব্লেম সলভিং যে কোনা একটি সাইটে (যেমন www.urionlinejudge.com অথবা www.codechef.com).সাথে সাথে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শিখা, অথাৎ অ্যালগরিদম এর ধাপ গুলি পড়ে কোড করার চেস্টা করুন। অনেক সময় নিয়ে চেস্টা করে না পারলে সমাধান দেখা যেতে পারে। কিছুটা ডিসক্রিত ম্যাথ ও শিখতে হবে। আপনি নিয়মিত প্রবলেম সলভিং চালিয়ে যান। আপনার সলভ করা কোড গুলি (গিটহাব, ড্রপবক্স,অথবা গুগল ড্রাইভে) সংরক্ষন করুন।
তারপর আপনি যে কোন একটি ল্যাংগুয়েজ এর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শিখা শুরু করে দিতে পারেন। সেটা হতে পারে (পাইথন এর, জাভা, সি শার্প, পিএইচপি, কটলিন ইত্যাদি) এর। কারণ ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ওভারলোডিং, এনকেপ্সুলেশন, পলিমরফিজম, কনস্টাক্টার, ডিসট্রাক্টর, ডাটা বাইন্ডিং ইত্যাদি বৈশিষ্টগুলি সব লেংগুয়েজ এতে প্রায় একেই রকম। বেশি সময় দিয়ে বুজে শিখার চেস্টা করুন।
আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হল এসকিউএল(SQL)। আপনাকে অবশ্যই এসকিউএল এর বেসিক শিখতে হবে। এসকিউএল এর বেসিক শিখলে আপনি দেখবেন (মাইক্রোসফট এসকিউএল, ওরাকল, পোস্টগ্রে, মারিয়াডিবি, এসকিউলাইট ইত্যাদি) সকল ডাটাবেজ প্রায় কাছাকাছি। অর্থাৎ, আপনাকে দৈর্য্য ধরে ডাটাবেসটা ভালভাবে শিখতে হবে।
আপনি যখন এই ধাপ গুলি শেষ করবেন তখন আপনার অন্যের কোড পরে বোঝার মতো যোগ্যতা হয়ে যাবে। এটা খুব প্রোয়োজন কারন কোন প্লাটফরম এর সফটওয়্যার ডেভোলাপ করতে হলে অবশ্যই আপনাকে অন্য বা বিদেশী প্রোগ্রামারদের কোড পড়ে বুঝতে হবে।
এই সমস্ত বিষয় এর উপর আপনি অন্তত ৩ বছর সময় ব্যায় করুন নিয়মিত কাজ প্রেক্টিস করার মাধ্যমে। কম্পিউটার সাইন্স এর প্রত্যেকটি বিষয় বিশাল পরিসর এর। মনে করেন, আপনি জাভা (jdk 1.8) নিয়ে ও ২ বছর পড়তেছেন,কিছুদিন পর দেখবেন (jdk 9.1) আপডেট হয়েছে,এর নতুন ফিচার গুলি আপনাকে শিখতে হবে। সুতরাং,সব সময় শিখা চালিয়ে যেতে হবে। বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এতে যুক্ত হন। নিয়মিত বড় বড় ইঞ্জিনিয়ারদের ব্লগ পড়ুন এবং এগিয়ে যান।
আমি আরও একটি গাইড লাইন দেয়ার চেস্টা করবো বিভিন্ন প্লাটফর্ম এর সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে ইনশাআল্লাহ। কোন প্রশ্ন থাকলে করতে পারেন। সবার জন্য শুভ কামনা। ধন্যবাদ।Sreshtho academy soft My Group and page .(MD Zakaria)

Comments

Post a Comment

Popular posts from this blog

কম্পিউটার ক্যারিয়ার গাইডলাইন - ০২